ঢাকা: রাজধানীর শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে রিয়াজুল ইসলাম লালু (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ ২বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি শ্যামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনরা বলেন, শ্যামপুর ব্রিজ সংলগ্ন লালুর আল মক্কা এন্টারপ্রাইজ নামে তার একটি দোকান রয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাতকাটা নবীর নেতৃত্বে ৩-৪ জন সন্ত্রাসী এসে তার দোকানে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা পৌনে আটটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেনি তার স্বজনরা।