খেলাধুলা ডেস্ক : ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন ভারতের মিডলঅর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি। এবং অলরাউন্ডারদের মধ্যে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল-হাসান শীর্ষ দুইয়ে অবস্থান করছেন।
ক্যারিয়ারে এই প্রথমবার টি-টিয়েন্টি ক্রিকেটে শীর্ষ ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করলেন কোহলি। দীর্ঘ দিন যাবৎ রান খড়ায় ভুগলেও কিছুদিন আগে টি-টিয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক হাফসেঞ্চুরি করেন কোহলি। ৬৬ রানের ওই ইনিংসটিই তাকে এক নম্বরে আনতে সাহায্য করেছে।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে কোহলির পরই আছেন অস্ট্রেলিয়ার টি-টিয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তারপর যথাক্রমে অ্যালেক্স হালেস, ব্রেন্ডন ম্যাকলাম ও ফাফ ডু প্লেসিস।
আর নিষেদ্ধাজ্ঞার জন্য দীর্ঘদিন ক্রিকেটের বাহিরে থাকলেও টি-টিয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ তিনে নিজের অবস্থান ধরে রেখেছেন সাকিব আল-হাসান। টি-টিয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে র্যাংকিংয়ে দুইয়ে অবস্থান করছেন বর্তমান টেস্টের এক নম্বার অলরাউন্ডার সাকিব।
টি-টোয়েন্টি অলরাউন্ডারের এক নম্বরে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তিনে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, চার নম্বরে পাকিস্তানের শহীদ আফ্রিদি ও পঞ্চম স্থানে আছেন ভারতের যুবরাজ সিং।