ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মোবাইল প্রেমে অভিনব কায়দায় প্রতারনা করে বিয়ে করে প্রতারক । অভিযোগ, বিয়ের তিন বছরের মাথায় যৌতুকের দাবী পুরন না করায় হত্যা করেছে স্বামী ও তার পরিবার । এ ব্যাপারে মহাদেবপুর থানায় মামলা দায়ের হয়েছে । মোবাইল প্রতারনায় উ˜িগ্ন অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে ।
পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটির চেয়ারম্যান পাড়ার আমিনুর ইসলামের মেয়ে ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের বি,এ প্রথম বর্ষের ছাত্রী আলমিনা পারভিন বৃষ্টি (১৯)র সাথে নওগাঁ মহাদেবপুর গুড়হাড়িয়া মৃত গুল মোহাম্মদের পুত্র আহসান হাবিব জুয়েল(৪২)এর সাথে পরিচয় হয় নীলফামারীতে । পরিচয় সুত্রে মোবাইল প্রেম শুরু হয় । এ সময় আহসান হাবিব জুয়েল নিজেকে এক্্রপোর্ট-ইনপোর্ট ব্যবসায়ী ও তার বাড়ী রাজশাহী শহরে বলে পরিচয় দেয় ।এমনকি বিয়ের সময় রাজশাহীতে তার তিনটি বাড়ী কনে পক্ষকে দেখায় । মেয়ের চাপে বাধ্য হয়ে আনুষ্টানিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক তখন (তিন বছর পূর্বে) বিয়ে হয় । বিবাহের পর স্বামী – স্ত্রী হিসাবে ঢাকায় সংসার করতে থাকে ।এমন অবস্থায় আদিবা খাতুন (১৮মাস) নামে একটি কন্যা জন্ম নেয় । ব্যবসার কথা বলে মাঝে মাঝে রাজশাহী ,চট্টগ্রামে যেত ।কন্যা সন্তান হওয়ার পর ব্যবসার জন্য তিন লক্ষ টাকা দাবী করে বসে ।স্বামীর আচারনে সন্দেহ হলে জানতে পারে তার কোন ব্যবসা নেই ,আরও একজন স্ত্রী সৈয়দা নার্গিস পাভীন (৩৭) ও পুত্র মোঃ নাহিদ (১৯) রয়েছে ।এ ঘটনা জানাজানি হলে তাদের মধ্যে মধ্যে মনোমানিল্য সৃষ্টি হয় ।এরই পেক্ষিতে বৃষ্টি নিজ বাড়ী নীলফামারীর ডোমারে চলে এসে পরিবারকে সব জানিয়ে দুই মাস বাবার কাছে থাকে । আসামীরা পরিকল্পিতভাবে গত ০৪/০৯/১৪ ইং তারিখে তাকে গ্রামের বাড়ী গুড়হাড়িতে নিয়ে যায় ।আসামীরা যৌতুকের তিন লক্ষ টাকার জন্য চাপ দিতে থাকে । টাকা না পেয়ে গত ০৬/০৯/১৪ ইং তারিখের রাত ১১টা থেকে ০৭/০৯/১৪ ইং ভোর ৬টার মধ্যে কোন এক সময়ে মারপিট করে গলায় রশি পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে । এ ব্যাপারে মহাদেবপুর থানায় নিহতের ভাই রাইসুল ইসলাস বাদল বাদী হয়ে স্বামী আহসান হাবিব জুয়েল(৪২), প্রথম স্ত্রী সৈয়দা নার্গিস পাভীন (৩৭), তার পুত্র মোঃ নাহিদ কে আসামী করে মামলা দায়ের হয়েছে । মামলা নং-০৫।তারিখ-০৭/০৯/১৪ ইং । এ ঘটনায় স্বামী আহসান হাবিব জুয়েলকে মহাদেবপুর থানা পুলিশ গ্রেফতার করেছে ।
এ ব্যাপারে নিহতের ভাই রাইসুল ইসলাস বাদল সিসি নিউজকে জানান, সব আসামীর সর্বোচ্চ শাস্তি চাই ।