• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুল কক্ষেই ছাত্রী ধর্ষিত

Dorsonসিসি ডেস্ক: ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ঠিকানা প্রত্যাশা আদর্শ উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষে হাত-পা ও মুখ বেঁধে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। হাত-পা মুখ বাঁধা অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ছাত্রী এনাম মেডিকেলের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত জীবন মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই বলেও জানিয়েছেন চিকিৎসক।

ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, ঠিকানা প্রত্যাশা আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যায়। এ সময় অন্যান্য শিক্ষার্থীরাও বিদ্যালয়ে ছিল। ওই ছাত্রী তার এক বান্ধবীর কাছে ১৬০ টাকা রেখে পানি পান করতে যায়।

এরপর কিছুক্ষণ পরই হিন্দু ধর্মীয় শ্রেণীকক্ষে ওই ছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায় সহপাঠিরা।

এ ঘটনায় ঐ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান বলেন, “হাসপাতালে যখন মেয়েটির জ্ঞান ফিরেছিল তখন ওই মেয়েটি তাকে বলেছে অপরিচিত এক যুবক  ছাত্রীটির হাতে একটি বই দেওয়ার পরই ছাত্রীটি জ্ঞান হারিয়ে ফেলে এরপর কি হয়েছে সে সম্পর্কে আর কিছুই বলতে পারেনি ঐ ছাত্রী।

এ ব্যাপারে জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার বলেন, “প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি ধারণা করা হচ্ছে।”

কিন্তু কে বা কারা ধর্ষণ করেছে তা বলা যাচ্ছে না বলেও জানান তিনি। উৎস: নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ