• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নোকিয়ার মোবাইল আর মিলবে না!

image_97921_0প্রযুক্তি ডেস্ক: নোকিয়া ব্রাণ্ডের অধীনে স্মার্টফোন তৈরির পরিকল্পনা থেকে সরে আসতে পারে মাইক্রোসফট৷ নোকিয়া লুমিয়া ৭৩০ এবং ৮৩০ হতে পারে নোকিয়া ব্রান্ডের সর্বশেষ মোবাইল৷ সম্প্রতি গিক অন গেজেট নামে প্রয়ুক্তিবিষয়ক পত্রিকায় এমনই তথ্য ফাঁস হয়েছে৷ যা থেকে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা শীঘ্রই নোকিয়া ব্রান্ডিং ও  উইন্ডোস ফোন নামটি বাদ দেবে তারা৷

এবছরের এপ্রিলে বিশ্বের বৃহত্তম ফোন তৈরির সংস্থা নোকিয়া মোবাইল ফোন বিভাগকে কিনে নেয় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাণ সংস্থা মাইক্রোসফট৷ তবে শোনা গেছে মাইক্রোসফট অবশ্য আরও কিছুদিন লুমিয়া নামটি ব্যবহার করবে৷ তবে উইন্ডোস,ফোন নামক শব্দগুলি থেকে ফোন শব্দটিও কেটে বাদ দিতে চায় তারা৷ সম্প্রতি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ও ডেস্কটপের অপারেটিং সিস্টেম এক করে নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরি করবে বলেও সংস্থার তরফে খবর পাওয়া গিয়েছে৷ অর্থাৎ ডেস্কটপ বা ট্যাব বা ফোনে উইন্ডোজের একই সংস্করণ পাওয়া যাবে৷ প্রযুক্তি মহলে এই জোর জল্পনার মাঝেই প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বিশ্লেষক টম ওয়ারেন দাবি করেন, গিক অন গ্যাজেটস ব্লগে ফাঁস হওয়া মাইক্রোসফটের পরিকল্পনার তথ্য সঠিক৷

পিসি, ট্যাব, স্মার্টফোনের জন্য উইন্ডোস ৮, উইন্ডোস আরটি, উইন্ডোস ফোন সফটওয়্যার-এই তিনটে আলাদা প্লাটফর্ম তৈরি করেছে মাইক্রোসফট সংস্থা৷ এবার থেকে একটি উইন্ডোস প্লাটফর্মেই ওপারেট করা যাবে ট্যাব স্মার্টফোন এবং পিসি৷ আর জন্য নিজিদের একটি অ্যাপ স্টোর চালু করবে সংস্থাটি৷ এই অ্যাপস্টোর থেকেই উইন্ডোস নির্ভর সব ফোনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে৷-ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ