• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুটবলাররা দৌড়ালে জ্বলবে স্টেডিয়ামের ফ্লাডলাইট

stediamখেলাধুলা ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবলের সৌরভে আগেই মাতোয়ারা হয়েছে বিশ্ব। এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অভিনব স্টেডিয়াম বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশটি। অতুলনীয় যে স্টেডিয়ামটিতে ফুটবলাররা মাঠে পা রাখলেই জ্বলে উঠবে স্টেডিয়ামের ফ্লাডলাইট।

পেভজেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানানো হয়েছে এই কৃত্রিম ফুটবল পিচ। ফুটবলারার মাঠে নেমে চলা-ফেরা করলেই শক্তি উৎপন্ন হবে। আর সেই শক্তি থেকেই জ্বলবে স্টেডিয়ামের আলো। ব্রাজিলের ঘন বসতি-পূর্ণ জায়গা মিনেইরা ফেভেলা। সেখানেই আত্মপ্রকাশ ঘটলো পৃথিবীর প্রথম পেভজেন প্রযুক্তির স্টেডিয়াম।

৮০ শতাংশ পুর্নব্যবহারযোগ্য বস্তু দিয়ে তৈরি করা হয়েছে ২০০টি ‘ওয়েদারপ্রুফ টাইলস’৷ সেগুলিই খেলার সময় ফুটবলারদের পা থেকে ‘কাইনেটিক এনার্জি’ উৎপাদন করে আলো জ্বালাচ্ছে। কিংবদন্তি ফুটবলার পেলেও উপস্থিত ছিলেন এই স্টেডিয়ামের উদ্বোধনীতে। এই স্টেডিয়াম দেখে তার ভাষ্য, ‘ফুটবলের জন্য ব্রাজিলকে সবাই চেনে। এবার প্রযুক্তির জন্যও সবাই আমাদের কথাই বলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ