• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

images11সিসি নিউজ : সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এর অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর রাত ৮ টায় কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষে ও কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদের নেতৃত্বে মিছিলটি কামারপুকুর বাজার প্রদক্ষিণ শেষে কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা ও কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব সোহাগ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিটো, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকি সহ অনেকে। প্রতিবাদ সভায় চেয়ারম্যান জিকো আহমেদ বলেন, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন যোগদানের পর থেকে ব্যাপক অনিয়ম করেছে। তিনি কাউকে তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। যোগদানের কিছু দিন পরই তিনি ম্যানেজিং কমিটির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এর আগে তিনি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কমিটির এক সদস্যের বিচার দাবি করে মানববন্ধন করে বিদ্যালয়ের ভাবমূর্তী নষ্ট করেছেন। আমরা ওই প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার দাবি করছি। প্রয়োজনে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ