• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মালয়েশিয়ান বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে!

malaysianআন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরের তলদেশে ৫৮টি শক্ত বস্তুর সন্ধান পেয়েছে অনুসন্ধানকারীরা। এগুলো নিখোঁজ মালয়েশিয়ান বিমানের ধ্বংসাবশেষ হতে পারে বলে অনুমান করছেন অনুসন্ধানকারীরা। এগুলো যদি ওই বিমানের হয়ে থাকে, তবে ছয় মাস আগে নিখোঁজ বিমানটির অনেক রহস্যের সমাধান হবে বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও তিয়ং লাই রোববার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মাত্র ৫৮টি কঠিন বস্তু পেয়েছি। তবে এগুলো নিখোঁজ মালয়েশিয়ান বিমানের কি না তা এখনো জানতে পারিনি।’
তিনি বলেন, অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন জয়েন্ট অ্যাজেন্সি কোঅরডিনেশন সেন্টার (জেএসিসি) বর্তমানে খোঁজ পাওয়া বস্তুগুলো বিশ্লেষণ করছে।
৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়।
চলতি মাসের প্রথম দিকে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ভারত মহাসাগরের তলদেশে ‘হার্ড স্পট’ দেখতে পেয়েছে।
বিশেষজ্ঞরা বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকায় অনুসন্ধানকাজ চালাচ্ছেন। অনুসন্ধান ইতিহাসে এটা ইতোমধ্যেই সবচেয়ে দীর্ঘতম ও ব্যয়বহুল হিসেবে পরিগণিত হয়েছে।
সূত্র : পিটিআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ