• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বড়পুকুরিয়ায় চাকুরী স্থায়ীকরণের দাবীতে শ্রমিক ইউনিয়নে সংবাদ সম্মেলন

Afzal_Coal_Picture_Dinajpur_14-09-2014ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সিবিএ কনফারেন্স রুমে কয়লা খনিতে তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাজুয়েল শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায়  শ্রমিক ইউনিয়নে অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ  সংস্থার কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আবুল কাশেম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মরত কর্মচারী মোঃ বেলাল হোসেন (ড্রাইভার) এতে বক্তব্য রাখেন শ্রমিক রাজিব রায়হান,সাইদুল ইসলাম ,বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন তারা খনির জন্ম লগ্ন থেকে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ১০/১৫ বছর চাকুরী করেও তাদের চাকুরী স্থায়ী হয়নি। খনি লাভের আলোর  মুখ দেখলেও তাদের জীবনে এই আলো পড়েনি। খনির কিছু কর্মকর্তা’র বাধার কারনে তাদের চাকুরী স্থায়ীকরণ হচ্ছেনা বলেও তারা অভিযোগ করেন। সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, বড়পুকুরিয়া প্রকল্প থেকে কোম্পানী হয়েছে। খনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, কিন্তু তৃতীয় পক্ষের মাধ্যমে খনির উপরীভাগে কর্মরত ১১ জন কর্মকর্তা ও ১৫৪ জন কর্মচারী/শ্রমিক এবং ২০ জন ক্যাজুয়াল শ্রমিকের চাকুরী স্থায়ী হচ্ছে না। এর জন্য তিনি পিপি অনুযায়ী  শ্রমিক কর্মচারী নিয়োগ ও তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মরত  কর্মকর্তা কর্মচারী চ্কাুরী স্থায়ী করনের দাবী জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা  অনুযায়ী আউট সোর্সিং বন্ধ করে এসব শ্রমিকদের চাকুরী স্থায়ী করনের যে নিদের্শনা তা বাস্তবায়ন এবং সরকার ঘোষিত নিয়োগাদেশ বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তিনি। সংবাদ সন্মেলনে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপিত আমিনুর রহমান, কোষাধাক্ষ্য আব্দুর সাহের মন্ডল সহ  আউট সোর্সিং এর শতাধিক শ্রমিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ