• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না -স্বাস্থ্যমন্ত্রী

Nasimদিনাজপুর প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। বেগম জিয়া আপনি ট্রেন ফেল করেছেন। নির্বাচনী ট্রেন চলে গেছে। এখন দুঃখ করে লাভ নেই। অপেক্ষা করুন, সময়মত নির্বাচন হবে এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বেগম জিয়া জামায়াতকে সাথে নিয়ে বাসে আগুন দিয়ে, পুলিশ মেরে, গ্রামে-গঞ্জে সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু বাংলার জনগণ তার সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়নি। বেগম জিয়ার জ্বালাও-পোড়াও আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা বেগম জিয়াকে দাওয়াত দিয়েছিলেন আলোচনার জন্য কিন্তু তিনি আসেননি। কিন্তু এখন আপসোস করে লাভ নেই। আমিরিকা-বৃটেনসহ সারা বিশ্বের জনগণ বর্তমান আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে। বেগম জিয়ার সমর্থনের কোন প্রয়োজন নেই। নির্বাচন হলে জনগণ আবারো আওয়ামী লীগের নৌকায় ভোট দিবে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার আহবায়ক মোঃ রাজিউর রহমান রাজু’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা আবু কাউসার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনমীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলি সাদিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ইবনে রজব, এনামুল্লাহ জেমী প্রমূখ।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী সকালে দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময়কালে মেডিকেল কলেজের উন্নয়নের জন্য ১০ কোটি টাকা অনুদানের ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ