• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাল্যবিবাহের সর্বোচ্চ জরিমানা ৫০ হাজার টাকা

Gov. Logoঢাকা : মন্ত্রিসভায় সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

নতুন আইন অনুযায়ী, বাল্যবিবাহের অপরাধের জন্য সর্বোচ্চ সাজা হবে দুই বছর এবং জরিমানা হবে ৫০ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই সাজা দেবেন। তবে বিয়ে বাতিলের বিষয় থাকলে তা করবেন পারিবারিক আদালত।

বিদ্যমান আইনে বাল্যবিবাহের অপরাধের জন্য এক হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ তিন মাসের সাজার বিধান রয়েছে। যারা বাল্যবিবাহ করেছেন, যারা বিয়েটি পরিচালনা করেন এবং যারা বাল্যবিবাহের অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত, তাঁরা এই দণ্ডের আওতায় পড়বেন। অপরাধী নারী হলে শুধু আর্থিক দণ্ড হবে, কারাভোগ করতে হবে না।

বর্তমানে নারীদের ক্ষেত্রে ১৮ বছরের কম এবং পুরুষদের ক্ষেত্রে ২১ বছরের কম হলে নাবালক বলা হয়। কিন্তু আজ মন্ত্রিসভায় বিদ্যমান বয়স কমানো যায় কি না, তা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুশাসন দিয়েছে।

এ ছাড়া আজ মন্ত্রিসভায় কাস্টমস আইন-২০১৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ