• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘সকল নাগরিককে স্মার্ট কার্ড দেওয়া হবে’

index_51541শরীয়তপুর : নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, সরকার জেলা ও উপজেলাগুলোতে সার্ভার স্টেশন নির্মাণ করে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট ঠিকানা করে দিয়েছে। এর মাধ্যমে অপর দিকে জনগণের হাতের নাগালে সেবা পাওয়ার সুযোগ করে দিয়েছে। তাছাড়া এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের সকল নাগরিকদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে।

সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে শরীয়তপুর জেলা সার্ভার স্টেশনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার মো. সাইফুল্ল‍াহ আল-মামুন, ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সীসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ