• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিশুর প্রথম দাঁত পড়া

dentalস্বাস্থ্য ডেস্ক: শিশুদের দুধদাঁতকে বলে প্রাইমারি টুথ। সাধারণত ছয় বছর বয়সের দিকে এই দুধদাঁত পড়ে যায় এবং এর জায়গায় নতুন স্থায়ী দাঁত ওঠে। মেয়েদের দাঁত সাধারণত ছেলেদের আগেই পড়ে। আর এই দুধদাঁত ক্রমিক হারে পড়ে যে ক্রমে প্রথম উঠেছিল।

সাধারণত প্রথমে পড়ে সামনের পাটির নিচের দুটি দাঁত, তারপর সামনের ওপরের দুটি, তারপর পাশের ধারালো, প্রথম মোলার, ক্যানাইন ও সবশেষে দ্বিতীয় মোলার। ১২ থেকে ১৩ বছরের মধ্যে সব দাঁত পড়ে গিয়ে আবার ওঠার কথা।

সময়ের আগে দন্তক্ষয় বা দুর্ঘটনার কারণে কোনো শিশুর দাঁত পড়ে যেতে পারে। শিশুরা কোনো কোনো ক্ষেত্রে দাঁত পড়া নিয়ে উত্তেজনায় ভোগে, কখনো ভয়ে। দাঁত মাড়ি থেকে ঢিলে হয়ে পড়ে যাওয়ার আগে স্থায়ী দাঁত উঠতে শুরু করলে তা পর্যাপ্ত জায়গা না পেয়ে বেঁকে যেতে পারে। দাঁত ঢিলে হয়ে গেলে একটা টিস্যু বা গজ দিয়ে আঙুল দিয়ে ধরে টান দিলেই পড়ে যাওয়ার কথা। দু-এক ফোঁটা রক্ত পড়লেও তা টিস্যু চেপে ধরলেই চলে যাবে।

নতুন দাঁত ওঠার সময় শিশুকে ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন প্রচুর দুধ, ছোট মাছ ইত্যাদি খেতে দিন। দুই বেলা ব্রাশ করতে শেখান ও ফ্লস ব্যবহার করতে শেখান। এই সময় দাঁতের ও মাড়ির যত্ন নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ