• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেলেন রাজু কুমার গুপ্তা

Afzal__Picture_Dinajpur_15-09-2014 (new)আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে গত ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় কর অঞ্চল রংপুরের উদ্যোগে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হল রুমে জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী কর দাতাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদানকরা হয়েছে। রংপুর কর অঞ্চল এর কর কমিশনার অনিমেষ রায় এর সভাপতিত্বে সর্বোচ্চ কর দাতাদের সম্মাননা ও ক্রেস প্রদান অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মসিউর রহমান রাঙ্গা এম,পি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,  কালিপদ হালদার, সদস্য (লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট), জাতীয় রাজস্ব বোর্ড, বিভাগীয় কমিশনার মোঃ দেলোয়ার বখত প্রমুখ। অনুষ্ঠানে রংপুর কর অঞ্চলের জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মোঃ মসিউর রহমান রাঙ্গা এম.পি। এতে দিনাজপুর জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে আবারও ২বার নির্বাচিত হয়েছেন, ফুলবাড়ী উপজেলার সাপ্তাহিক দেশমা পত্রিকার প্রকাশক ও মেসার্স গুপ্তা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রাজু কুমার গুপ্তা, ফুলবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলম লিটন ও দিনাজপুরের শামীম আহম্মেদ। Afzal__Picture_Dinajpur_15-09-2014 (new2)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ