• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হানিফকে তারেকের লিগ্যাল নোটিশ

Hanifঢাকা : ‘বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয়’ এমন মন্তব্য করায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার তারেক রহমানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

আগামী ২ সপ্তাহের মধ্যে নোটিশের জবাব না দিলে হানিফের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

কায়সার কামাল জানান, গত ৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় আওয়ামী লীগের এক জনসভায় হানিফ “২০০১ সালে হাওয়া ভবন থেকে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। এ ইতিহাস সবাই জানে। এখন বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয় ” এই মর্মে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ