• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পাতানো নির্বাচনের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের অভিযোগ

Sheccaseboklig Press Conf. Pic-00দিনাজপুর প্রতিনিধি: পাতানো নির্বাচনের মাধ্যমে গঠিত জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি আমরা মানি না। নির্বচনের নামে প্রহসন করা হয়েছে। অচিরেই গনতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠন করে সাংবাদিকদের সামনে আমরা ঘোষণা করবো।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রাজিউর রহমান রাজু এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম আলালসহ আরো ৮/১০জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক দলের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের প্রথম অধিবেশন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোঃ আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম, মনোরঞ্জনশীল গোপাল এমপি ও সিবলী সাদিক এমপির উপস্থিতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী হয় রাজিউর রহমান রাজু ও আলী ইবনে রজব। আর সাধারণ সম্পাদক প্রার্থী হয় জাহাঙ্গীর আলম আলাল ও জাকারিয়া জাকির। কাউন্সিলের দ্বিতীয় পর্বে ভোট পর্ব অনুষ্ঠিত হওয়ার পূর্বে সভাপতি প্রার্থী আবু ইবনে রজব অপর গ্রুপের সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম আলালকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আলালকে শারিরিকভাবে আঘাত করে আমাদের (রাজু-আলাল) প্যানেলের লোকজনকে ইনস্টিটিউট মাঠ থেকে বের করে দেয়। তারা উচ্চসরে চিৎকার করে কাউন্সিলরদের বাড়ী চলে যেতে বলে। তোরা রাজু-আলালকে ভোট দিতে পারবি না, তোদের ভোট হয়ে গেছে তোরা চলে যা এমন কথা বলা হয়। পরবর্তীতে আমরা বিষয়টি উপস্থিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোঃ আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপিকে জানালে তারা আমাদের কথা শোনার পর এ বিষয়ে কোন কথা না বলে কিছুক্ষণ পর ভোট শুরু হবে বলে আমাদের জানান। ততক্ষণে ১৫টি উপজেলা ইউনিটের অধিকাংশ ভোটার চলে গেছে যাদের বেশীর ভাগ আমাদের ভোটার ছিল।
এহেন অবস্থায় যখন আমরা দেখতে পেলাম অধিকাংশ উপজেলার ভোটার চলে গেছে, তখন আমরা (রাজু-আলাল) প্যানেল ভোট বয়কট করে বাইরে চলে আসি। পরবর্তীতে আমরা জানতে পারি শহর ও সদর উপজেলার ছেলেদের বিভিন্ন উপজেলার ভোটার সাজিয়ে একটি পাতানো নির্বাচন করে। আমরা (রাজু-আলাল) প্যানেল যেখানে ভোট বর্জন করে বাইরে চলে এসেছি, আমাদের কোন প্রস্তাবক-সমর্থক নেই, সেখানে তারা ভূতরে প্রার্থী সাজিয়ে একটি ফলাফল দাড় করে যা হাস্যকর। সংবাদ সম্মেলনে তারা  এই প্রহসনের নির্বাচন বাতিল করার দাবী জানিয়েছেন। অন্যথায় তারা গনতান্ত্রিক উপায়ে নতুন কমিটি ঘোষণা করবেন বলে জানান। পরে নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ