রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, রুই, কাতলা ও মৃগেল জাতীয় দেশীয় ৯শ’ ৮০ কেজি মাছের পোনা ৯টি জলাশয়ে অবমুক্ত করণের উদ্বোধন করেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুলনবী মিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বিথী, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভ্যাটেনারী সার্জন মো. রহমত আলী, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমূখ।
ধুমপান বিরোধী মানববন্ধন আলোচনা সভা
কুড়িগ্রামের রাজারহাটে ধুমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে এসিডি’র উদ্যোগে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে ঘন্টাব্যাপী মানবন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন-এসিডি’র প্রতিনিধি রাজু আহমেদ, যুবলীগ নেতা কুমোদ রঞ্জন সরকার, আশিকুল ইসলাম মন্ডল সাবু, ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম, সোহেল পারভেজ, আব্দুল বারী, সাংবাদিক এ.এস লিমন, আতিক রহমান প্রমূখ।