• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মোবাইলে ডেকে মুক্তিপণ দাবি ॥ কথিত প্রেমিকাসহ আটক ৩

sundari_9230সিসি নিউজ : মোবাইল ফোনে প্রেম। সুরেলা কন্ঠের ওই প্রেমিকার ছলনায় মত্ত হয়ে প্রেমিক ছুটে আসে তাঁর বাসায়। ঠিক ওই সময়ে প্রতারক চক্রের সাজানো নাটকের অভিনেতারা হাজির সেখানে। তাদের হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে প্রেমিক-প্রেমিকারা। এরপর প্রেমিকের মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকার দাবি। অন্যথায় পুলিশের হাতে তুলে দেয়ার ভয়ভীতি নতুবা গোপন অভিসারের আপত্তিকর ছবি জনসম্মুখে ফাঁস করে দেয়ার হুমকি।  মঙ্গলবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরে সংঘবদ্ধ এ ধরনের একটি চক্রের তিন সদস্য পুলিশের হাতে আটক হয়েছে। সেই সাথে তালাবদ্ধ একটি কক্ষ থেকে উদ্ধার হয়েছে প্রতারণার শিকার যুবকটি।
থানা সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার একটি দ্বিতল বাসা বাড়া নিয়ে অবস্থান করে প্রতারক চক্রের সুন্দরী বধু শাহানাজ পারভীন ওরফে গোলাপী (৪০)। গোলাপী সৈয়দপুরের পার্শ্ববর্তী খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া দেউলগাঁ গ্রামের স্কুল শিক্ষক মিন্টু মিয়ার ২য় স্ত্রী। মোবাইল ফোনে প্রেমিকা সেজে প্রেমের ফাঁদে ফেলে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগিরঘোপা গ্রামের সাধন কুমারের পুত্র সুজন রায়কে (২৮)। গত সোমবার রাতে কথিত ওই প্রেমিকার মিষ্টি মিষ্টি কথার টানে প্রেমিক সুজন ছুটে আসে সৈয়দপুরের ওই ভাড়া বাসায়। তারপর হাজির হয় প্রতারক চক্রের দুই সদস্য আজিজার রহমান ভুট্টু (৪২) ও রশিদুল ইসলাম (৪৫)। চক্রটি সুজনকে জিম্মি করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে। পরদিন মঙ্গলবার পরিবারের সদস্য সুজনের মোবাইলে ৪০ হাজার টাকা বিকাশ করে। সেই সাথে মুক্তিপণের ঘটনাটি সুকৌশলে সৈয়দপুর থানাকে অবহিত করে। খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই রাশেদুজ্জামান, এসআই তানভিরুল ইসলাম, এটিএসআই মোস্তাক আহমেদ ওই বাসায় অভিযান চালিয়ে কথিত প্রেমিকা শাহানাজ পারভীন ওরফে গোলাপীকে আটক করে। এসময় পুলিশ ওই বাসার তালাবদ্ধ একটি কক্ষ থেকে সুজনসহ চক্রের অপর দুই সদস্য খানসামা উপজেলার কাচিনীয়ার মৃত আলতাফ হোসেনের পুত্র আজিজার রহমান ওরফে ভুট্টু ও মৃত অজির উদ্দিনের পুত্র রশিদুলকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, এ ঘটনায় সুজন কুমার নিজে বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ