• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফ্রিদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত

Shahid-Afridi_24116খেলাধুলা ডেস্ক: শহীদ আফ্রিদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ভারতে অনুষ্ঠিতব্য ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আফ্রিদি পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন।

৩৪ বছর বয়সী আফ্রিদি দ্বিতীয় মেয়াদের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। এর আগে ২০০৯ সালের আগস্ট থেকে ২০১১ সালের এপ্রিল পর্যৃন্ত তিনি সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে ১৯ ম্যাচে পাকিস্তান আটটি জয় পায়। পরাজিত হয় ১১ ম্যাচে। গত তিন বছর ধরে আফ্রিদি কোনো ফরম্যাটেই পাকিস্তান দলকে নেতৃত্ব দেননি।

গত ১ বছরে ১১টি টি-টোয়েন্টি ম্যাচে আফ্রিদি ২৬.৮০ গড়ে ১০ উইকেট লাভ করেন। পাশাপাশি ১৫০ স্ট্রাইক রেটে ১৭৩ রান করেন।

এদিকে ওয়ানডে ও টেস্টে মিসবাহ উল হকের ওপরই আস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত মিসবাহ দলকে নেতৃত্ব দিবেন বলে পিসিবি সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ