• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবশেষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে আসন বরাদ্দের নোটিশ

Rokeya-University-campusরংপুর: অবশেষে আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক সমস্যা সমাধানের জন্য নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালু হচ্ছে। হল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
হল প্রভোস্ট ড. মোরশেদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলের আসন বরাদ্দ দেয়ার বিষয়ে নোটিশও জারি করা হয়েছে। ওই নোটিশে মেধার মানদণ্ডে, বিভাগভিত্তিক সমাহারে, বিভাগ প্রতিষ্ঠার বছর ও শিক্ষাবর্ষ অনুযায়ী সিট বণ্টন করার কথা বলা হয়েছে।
নোটিশে ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত অফিস খোলার দিনগুলোতে সিট বরাদ্দের আবেদনপত্র অস্থায়ী হল অফিস (প্রশাসন ভবন) থেকে নেয়া ও সেখানেই জমা দেয়ার কথা বলা হয়েছে।
আসন বরাদ্দসংক্রান্ত বিধিমালা অনুযায়ী বাছাইকৃত আবেদনকারীদের সাক্ষাৎকার আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর হবে বলে নোটিশে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুর-উন-নবী চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য গত বছর ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ নামে একটি আবাসিক হল চালু করা হয়েছে। অন্যদিকে ছাত্রদের আবাসিক সমস্যা সমাধানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ এবং ‘শহীদ মুখতার এলাহী হল’ নামে দুটি আবাসিক হল নির্মাণ করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্র ওঠানোর জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ায় ছাত্রদের মধ্যে সিট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে।
আগামী কিছুদিনের মধ্যে অন্য ছাত্র হলটিও প্রস্তুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ