• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ইসরাইলের ভেতরে সামরিক অভিযান চালাতে সক্ষম হিজবুল্লাহ’

image_98726_0আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ভবিষ্যত যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভেতরে সামরিক অভিযান চালাবে সংগঠনের যোদ্ধারা। এ ধরনের সামরিক শক্তি ও সক্ষমতা অর্জন করেছে হিজবুল্লাহ।

নাম প্রকাশে অনিচ্ছুক হিজবুল্লাহর এক শীর্ষ পর্যায়ের কমান্ডার এ কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়া থেকে তার যোদ্ধারা নানা কৌশল শিখেছেন এবং ভবিষ্যত যুদ্ধে সেসব কৌশল প্রয়োগ করে যথেষ্ট শক্তি নিয়ে ইসরাইলি এলাকা দখলে নেবেন।

হিজবুল্লাহর এ কমান্ডার জানান, গত সাড়ে তিন বছর থেকে তার যোদ্ধারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর পাশাপাশি থেকে লড়াই করছেন। এ যুদ্ধ থেকে হিজবুল্লাহর অভিজ্ঞতা ও আস্থা অনেক বেড়েছে।

সিরিয়ার স্থলযুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতা হিজবুল্লাহর সক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার ইসরাইলের সেনা মুখপাত্র মেজর আরিয়ে শালিচার বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, হিবুল্লাহর যেকোনো হুমকি মোকাবেলায় ইহুদিবাদী সেনারা প্রস্তুত রয়েছে। তার এ বক্তব্যের পর হিজবুল্লাহর কমান্ডার এসব কথা বললেন। এ থেকে ধারণা করা হচ্ছে- এখনই দু’পক্ষের মধ্যে যুদ্ধ আসন্ন না হলেও ভবিষ্যত যুদ্ধ এড়ানো সম্ভব হবে না।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ যুদ্ধ হয়েছে ২০০৬ সালে এবং সে যুদ্ধে ইসরাইলি হামলায় লেবাননের ১,২০০ মানুষ শহীদ হন যার বেশিরভাগই বেসামরিক; অন্যদিকে ইসরাইলের কমপক্ষে ১৬০ জন সেনা নিহত হয়।–ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ