• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সল্লুর সান্নিধ্যে এবার চিত্রাঙ্গদা

image_98807_0বিনোদন ডেস্ক: কেরিয়ারের শুরুতেই তাক লাগিয়ে দিয়েছিলেন বুদ্ধিদীপ্ত অভিনয় এবং সৌন্দর্যের ছটায়। হাজারো খোয়াইশে অ্য়াইসি থেকে শুরু হয়েছিল আরও একটি বন্ধুত্বের কাহিনীও।
হ্যাঁ, চিত্রাঙ্গদা সিং এবং পরিচালক সুধীর মিশ্রর। প্রায় এক দশক ধরে একেঅপরের সঙ্গে কাজ করেছেন।কিন্তু হঠাৎ করেই সেই বন্ধুত্বে চিড় ধরে যখন শিরিশ কুন্দের-এর ছবি জোকার-এ আইটেম গানের সঙ্গে নাচার সিদ্ধান্ত নেন চিত্রাঙ্গদা। সুধীর তাকে বারন করলে তিনি সাফ জানিয়ে দেন অযাচিত পরামর্শ তিনি চান না। আর তার পর থেকেই ক্রমশ কেরিয়ারের গাড়ি গতি হারাতে থাকে।
এহেন অবস্থায়,ইন্ডাস্ট্রির আশি ভাগ অভিনেত্রী যা করেন, চিত্রাঙ্গদাও ঠিক তাই করলেন। শরণাপন্ন হলেন সালমান খানের। সোমবার মার্কিন মুলুক থেকে নিজের চিকিত্‍‌সা করিয়ে ফেরার কিছুক্ষণ পরেই তার সঙ্গে দেখা করতে আসেন চিত্রাঙ্গদা সিং। আলোচনা চলে প্রায় দু’ঘণ্টা।
শোনা যাচ্ছে কেরিয়ার নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন তিনি সলমানের সঙ্গে। তাহলে কী এবার অন্যান্য নায়িকার মতো তারও কেরিয়ারের গাড়ি গতি পাবে সালমানের সান্নিধ্যে এসে?- ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ