পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মারুফা খাতুন (১৪) নামের এক কিশোরী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মারুফা উপজেলার রামপুর ইউনিয়নের ফকির বাজার সাকোয়া পাড়া গ্রামের আমিনুল ইসলামের কন্যা মারুফা খাতুন (১৪)।
পারিবারিক সুত্রে জানা যায়, মারুফা গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সকলের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, মারুফা বুধবার রাতে পরিবারের সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘ দিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিল।