• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাইজেরিয়ায় কলেজে হামলা, নিহত ১৫

image_98820_0আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বুধবার বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনার জন্য বোকো হারামের জঙ্গিদের দায়ী করা হচ্ছে।

কানো রাজ্য পুলিশ কমিশনার আদেলার শিনাবা জানান, প্রশিক্ষণ কলেজের বাইরে পুলিশের সাথে গুলি বিনিময়ের পর জঙ্গিরা কলেজে ঢুকে পড়ে বেপরোয়া গুলি চালায়।

এসময় নিহতদের অধিকাংশ কানো কলেজের লেকচার হলের ভিতরে ছিলেন। সেখানে দুই বন্দুকধারী শিক্ষার্থীদের ওপর বেপরোয়া গুলি চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, তিনি বন্দুকধারীদের দেখেছেন। তারা কালো পোশাক পরিহিত ছিল। গুলি চালানোর সময় তারা সকল নারী শিক্ষার্থীকে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকতে বলে।

শিনাবা জানান, জঙ্গিরা গুলি শুরু করার পর পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় বন্দুকধারীদের একজন আত্মঘাতি বোমা হামলা চালায়।

এএফপি’র প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, সেখানে এ বিস্ফোরণে জানালার গ্লাস ভেঙে যায় এবং ওই কক্ষের ছাদ ধসে পড়ে। এতে সেখানে অনেকের প্রাণহানি ঘটে।

শিনাবা বলেন, ‘তারা অবশ্যই আত্মঘাতি হামলাকারী ছিল। তিনি বলেন,‘আমাদের এক কর্মকর্তা বন্দুকধারীদের একজনকে গুলি করে তার কাছ থেকে বিস্ফোরক কেড়ে নিয়ে তাকে ঘটনাস্থলেই হত্যা করে।’

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অনেক বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ