• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এশিয়ান গেমস দলে সাকিব ও রুবেল

image_98721_0 খেলাধুলা ডেস্ক:  অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার রুবেল হোসেনকে এশিয়ান গেমসের ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৭তম এশিয়ান গেমসের আসর বসছে।

ইতোপূর্বে দলে সুযোগ পাওয়া অফ স্পিনার সোহাগ গাজী ও পেসার আল-আমিন হোসেনের পরিবর্তে এশিয়ান গেমস দলে সুযোগ পেয়েছেন সাকিব ও রুবেল। নিষেধাজ্ঞার কারণে এর আগে বাংলাদেশ দলে বিবেচনা করা হয়নি সাকিব আল হাসানকে। ১৫ সেপ্টেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এশিয়ান গেমস স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো।

ওয়েস্ট ইন্ডিজ সফরকালে আম্পায়াররা বাংলাদেশের দুই বোলার সোহাগ গাজী ও আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় আইসিসির পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে এই দুই বাংলাদেশি বোলারকে।

বিয়ের কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে এশিয়ান গেমসের দলে নেয়া হয়নি। তার বদলে দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ছাড়াও এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, চীন, হংকং, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ এবং স্বাগতিক দক্ষিণ কোরিয়া অংশ নিচ্ছে।

১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, শামসুর রহমান, সাকিব আল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, মাহামুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আরাফাত সানী, মুক্তার আলী, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ