দিনাজপুর প্রতিনিধি: হরতালে পিকেটিং করার সময় বোচাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মমিনুল হককে আটক করেছে পুলিশ। তিনি বোচাগঞ্জ উপজেলার দেউর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে সেতাবগঞ্জ বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালের প্রথম দিনে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মমিনুল হক কর্মীবাহিনী নিয়ে সেতাবগঞ্জ বাজরে পিকেটিং করছিল। এ সময় পুরিশ এসে তাদেরকে ধাওয়া দেয়। পুলিশ দেখে সবাই পালিয়ে গেলেও তিনি পালাতে পারেননি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।