ঢাকা : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, যারা মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের হরতাল ডাকার নৈতিক অধিকার নেই। তাই মানবাধিকার লঙ্ঘনকারীদের রুখে দিতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এশিয়ান হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে সংগঠনের মহাসচিব লায়ন সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টিভি ব্যক্তিত্ব রেদুয়ান খন্দকার এবং মো. ফোরকান আলী হাওলাদার বক্তৃতা করেন।