ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর তুরাগ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান ঘটনারা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন “তুরাগে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছিল।”