• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিস্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা: পররাষ্ট্রমন্ত্রী

Mahamud Aliসিসি ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ভারতের পানিসম্পদ মন্ত্রী উমা ভারতীর সঙ্গে তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে।

শুক্রবার সকালে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ে উমা ভারতীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।
তিনি বলেন, “আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে।”

তিস্তার পানিবন্টন চুক্তি ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিসম্পদ সম্পর্কিত সকল বিষয়ে তারা আলোচনা করেছেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে গড়ে ওঠা বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ককে আরো জোরদার করার বিষয়ে তারা উভয়ে একমত হয়েছেন।”

বৈঠকে নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম, পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং পানিসম্পদ সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে শুক্রবার বৈঠক করবেন। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ