• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছক্কা মারলে আট রান!

sixখেলাধুলা ডেস্ক: ক্রিকেটে ওভার বাউন্ডারি মানে ছয় রান এমন ভাবনায় পরিবর্তন আসছে। আমেরিকান প্রিমিয়র লিগে বড় ওভার বাউন্ডারির ক্ষেত্রে ছয় রানের বদলে আট রান দেওয়ার কথা নিয়ে চিন্তাভাবনা চলছে। আমেরিকান প্রিমিয়র লিগের প্রধান হয়েছেন সনত্‍ জয়সূর্য।

ক্রিকেট এখনও মার্কিনীদের কাছে বেশ অপরিচিত খেলা। বেসবলের সঙ্গে অনেক মিল থাকলেও মার্কিন মুলুকে ক্রিকেটকে ছডি়য়ে দিতে বেগ পেতে হচ্ছে।

বিশ্বের সুপার পাওয়ার এই দেশে ক্রিকেটকে ছড়িয়ে দওয়ার লক্ষ্যে একটি সমীক্ষা করা হয়। দেখা যায় আম আমেরিকানদের কাছে ক্রিকেটের সবচেয়ে ভাল লাগার অংশ হল স্টেডিয়ামে বসে থেকে ক্যাচ লোফাটা।

মানে যতবার ওভার বাউন্ডারি হয়ে বলে দর্শকাসনে আসে ততবার খুশিতে মেতে ওঠেন ক্রিকেট দেখতে আসা আমেরিকানরা। আর তাই ঠিক করা হয়েছে ওভার বাউন্ডারির দৈর্ঘ্য বড় হলে ছয়ের বদলে আট রান দেওয়া হবে।

সেক্ষেত্রে দর্শকদের কাছে খেলা নিয়ে উত্‍সাহ বাড়বে। আয়োজকদের এক টুইট অনুযায়ী ৮০ মিটার দীর্ঘ ওভার বাউন্ডারি ক্ষেত্রে ব্যাটসম্যান পাবেন আট রান। যদিও এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ক্রিকেটের আকর্ষণ বাড়াতে নিত্য নতুন চিন্তাভাবনা চলছে। বাইশ গজের খেলাকে পাঁচ দিন থেকে একদিনে নামিয়ে আনার পরেও সেই চিন্তাভাবনা থেমে থাকেনি। এরপর খেলায় গতি আনতে কুড়ি ওভারের ম্যাচ শুরু হয়েছে। খেলায় এসেছে চিয়ারলির্ডাসরাও। কিন্তু সমীক্ষার করে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য খেলার একেবারে বেসিকে বদল আনার এমন রীতি সত্যি অভিনব হতে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ