• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে : ফখরুল

imagesসিসি নিউজ : ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আলী ইমাম আসাদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি চেয়েছেন তিনি।শুক্রবার সন্ধ্যায় দলটির সহ-দফতর সম্পাদক মো. আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও দাবি জানানো হয়।বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান ‘অবৈধ’ সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করছে। দেশেও দুঃশাসন চলছে। দেশের মানুষ মুক্তি চায়।

মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।কিন্তু এভাবে নেতাকর্মীদের গ্রেফতার করে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না।ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অবশ্যই এই সরকারের পতন ঘটানো হবে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ