• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

র‌্যাবের দায়মুক্তি দেয়ার কোনো বিধান নেই : ইনু

enuঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইউরোপীয় পার্লামেন্টের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, র‌্যাবের দায়মুক্তি দেয়ার কোনো বিধান নেই। ইউরোপীয় পার্লামেন্ট ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়েছে।আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া আড়াইশ বেড জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এনটিভির কুষ্টিয়ার স্টাফ করেসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনুকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘র‌্যাব বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের যেন দায়মুক্তি না দেয়া হয়’ ইউরোপীয় পার্লামেন্ট সম্প্রতি এমন বক্তব্য দিয়েছে।তথ্যমন্ত্রী বলেন, ক্লিনহার্ট অপারেশন পরিচালনা করার সময় খালেদা জিয়া তৎকালীন পার্লামেন্টে ক্লিনহার্ট অপরেশনে যত নিহত ও আহত হয়েছে, তার জন্য সশস্ত্রবাহিনীর নিকট দায়মুক্তি দিয়েছেন। আর শেখ হাসিনার সরকার দায়মুক্তির সংবিধান খারিজ করেছে। আমরা মনে করি দায়মুক্তির যত বিধান আছে তা অগণতান্ত্রিক। র‌্যাবের দায়মুক্তি দেয়ার পরিকল্পনা আমাদের নেই।
এ সময় সাংবাদিকদের ৫ সংগঠনের নেতারা পিনুর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। পরে তথ্যমন্ত্রী সাংবাদিক পিনুর চিকিৎসার খোঁজ-খবর নেন।এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আজিজুন নাহার, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ