• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘সুবিধাবাদীদের আওয়ামী লীগে দরকার নেই’- আসাদুজ্জামান নূর

Nurসিসি নিউজ: সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ বা একটি দল ও দলের নেতাকর্মীদের জন্য কাজ করে না, তিনি দেশের সব মানুষের জন্য কাজ করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দিনের পর দিন শ্রম দিয়ে চলেছেন। আর আমরা নেতাকর্মীরা ভাবি দল ক্ষমতাই এসেছে আমি আমার জন্য কাজ করবো। যারা এই চিন্তা চেতনা নিয়ে আছেন তাদের আওয়ামী লীগ করার দরকার নেই।”

শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদ্য প্রয়াত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রবীন নেতা বীরমুক্তিযোদ্ধা কাজী আমিনুল হকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তবে দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে এই কথা বলেন।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে স্মরণ সভায় এসময় বক্তব্য রাখেনর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাবেক এম.এল.এ অ্যাডভোকেট জোনাব আলী, প্রবীন নেতা রাহাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলিমউদ্দিন বসুনিয়া, সাধরাণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর ইসলাম রিন্টু, জেলা স্বাচিবের সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, প্রমূখ।

প্রয়াত কাজী আমিনুল হককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নূর আরো বলেন, নীলফামারীর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনে আমাদের সমর্থক আছে, কর্মী আছে, নেতা আছে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করে নেতৃত্ব দেয়ার নেতা কাজী আমিনুল হকের মতো মানুষ আমাদের অনেক কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ