ঢাকা : সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাসের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট।
বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।