• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর ও গাজীপুরে হচ্ছে মেট্রোপলিটন পুলিশ

Policঢাকা: উত্তরাঞ্চলের রংপুর ও রাজধানীর পাশে গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে। এর মধ্যে জনবল কাঠামো যানবাহনসহ প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আইনের খসড়াও তৈরি করেছে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়। আইনি প্রক্রিয়া শেষে খুব তাড়াতাড়িই  পুলিশের এই  দুটি  নতুন ইউনিট চালু হবে  বলে আশা করছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।

রংপুর ও গাজীপুরকে  সিটি করপোরেশনে রূপান্তরের পর মেয়র নির্বাচন হয়েছে এক বছর হলো। তবে পুলিশ প্রশাসনে আসেনি প্রয়োজনীয় পরিবর্তন। কাজ চলছে জেলা পুলিশ দিয়েই। নতুন মহানগরী ঘোষণার পর পরই সেখানে নতুন নতুন মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানও গড়ে উঠে। ফলে সেখানে বাড়ছে জনসংখ্যা।

পুলিশ প্রশাসন মনে করছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে জনগনকে কাঙ্ক্ষিত সেবা পৌছে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজন বাহিনীর আধুনিকায়ন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জন্য নতুন-পুরাতন মিলিয়ে দশটি থানা ও আট হাজার ২২৬ জন জনবল এবং রংপুরে ছয়টি থানায় পাঁচ হাজার ১০০ জনবলের প্রস্তাব করা হয়েছে।

একই সময়ে সিটি করপোরেশন হলেও কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটন করার বিষয়ে এখনো কোনো সিদ্বান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ