কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ৩নং মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে রুপান্তরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শনিবার স্কুল প্রাঙ্গনে অভিভাবকগণের উদ্বুদ্ধকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ হামিদুল হক উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রৌফ মন্ডল, জেলা প্রাথমিক সহকারী কর্মকর্তা মোঃ সাইফুজ্জামান, ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এ,কে,এম ফারুক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিক-উজ-জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মুকুন্দপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ দিলারা ইয়াসমিন। প্রধান অতিথি বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যালয়ে রুপান্তরে সর্বাত্তক সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন।