সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ৭০ বোতল ফেনসিডিলসহ ভাই-বোনকে আটক করেছে পুলিশ।। আটককৃতরা হচ্ছে খোদেজা বেগম (৩০) ও তাঁর ছোট ভাই মোরছালিন (২০)। শনিবার রাতে সৈযদপুর শহরের দক্ষিণ নিয়ামতপুর এলাকা থেকে তাদের আটক করা হয় ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদেও ভিত্তেতে ওই এলাকার মাদক ব্যবসায়ী অহেদুল ইসলামের বাড়ি অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় অহেদুলের স্ত্রী খোদেজা বেগম ও তার শ্যালক মোরছালিনকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই আটকৃকত ভাই বোনস পাঁচ জনকে আসামী করে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্যরা হলেন আহেদুল ইসলাম(৩৮),মোখছেদুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী মোছা. ফাতেমা বেগমকে (২০। আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।