• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মার্কিনের দাপট আর বিশ্বে প্রভাব ফেলবে না

Modiসিসি নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রকে একহাত দিলেন মোদি। কড়া ভাষা বললেন, মার্কিনের দাপট আর বিশ্বে প্রভাব ফেলবে না। বরং ভারত ও চীনের মত এশিয়ার দেশগুলিই বিশ্বে দাপিয়ে বেড়াবে বলে মার্কিন সফরের আগে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন মোদী। রোববার গোটা ইন্টারভিউটিই প্রকাশ করেছে ওই সংবাদমাধ্যম।

চীন সরকারের মতো ক্ষমতা হাতে পেলে কি খুশি হতেন তিনি? দক্ষিণ এশিয়ায় দুই বড় শক্তির ঠাণ্ডা লড়াইয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘চীন যদি এক ধরনের নজির হয়, তবে গণতান্ত্রিক দেশগুলি অন্য ধরনের নজির তৈরি করেছে। গণতন্ত্রের শক্তিতে আমার ভরসা রয়েছে।’ মোদীর বলেন, ভারতের অন্য কোনও দেশের দিকে তাকানোর প্রয়োজন নেই। দেশে বিপুল জনসংখ্যা ও দক্ষতা রয়েছে। তাকে পরিচালনা করার মতো স্পষ্ট পরিকল্পনাও তার সরকারের রয়েছে।

এর আগেও রাশিয়া, চীনকে সঙ্গে নিয়ে বহুমাত্রিক কূটনীতি করতে চেয়েছে দিল্লি। মোদীও ওয়াশিংটন-বেজিং-মস্কোর সঙ্গে সমান উষ্ণতা বজায় রাখারই চেষ্টা করছেন বলে মনে করেন কূটনীতিকরা। আমেরিকায় তিনি কী ভাবে এই পথে আগান তা-ই এখন দেখার। পাশাপাশি দেশের নারীশিক্ষা ও সংখ্যালঘুদের উন্নয়ন নিয়েও আশাবাদী মোদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ