• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিলুর নেতৃত্বে ১১টি দল নিয়ে হচ্ছে নতুন জোট

Niluঢাকা: ২০ দলীয় জোট থেকে এনডিপি, মুসলিম লীগ, ন্যাপ ভাসানীসহ ১১টি দল নিয়ে রাজনীতির মাঠে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট- ডেমোক্রেসি ন্যাশনালিস্ট ফ্রন্ট। শেখ শওকত হোসেন নিলুকে আহ্বায়ক এবং আলমগীর মজুমদারকে সদস্য সচিব করে বৃহস্পতিবার জোটটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ফ্রন্টটির নেতারা। তাদের সুবিধাবাদী আখ্যা দিয়ে বিএনপির নেতারা বলছেন, এতে ২০ দলে কোনো প্রভাব পড়বে না। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।

বিএনপির নেতৃত্বে ২০১২ সালের এপ্রিলে গঠিত হয় ১৮ দলীয় জোট। গত জুনে কাজী জাফর আহমদের জাতীয় পার্টি এবং সাম্যবাদী দলের একটি অংশ যোগ দেয় এতে। তার পর দুই মাস না পেরুতেই ভাঙ্গন লেগেছে ২০ দলীয় জোটে। শুরু হয় ২৪ আগস্ট শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টির একটি অংশ বের হয়ে যাওয়ার মধ্য দিয়ে। একই পথ ধরে এনডিপির একটি অংশ।

নতুন জোটের সম্ভাব্য নাম ডেমোক্রেসি ন্যাশনালিস্ট ফ্রন্ট। এর আহ্বায়ক শেখ শওকত হোসেন বলছেন, শুধু ২০ দলীয় জোট ছেড়ে আসা দলগুলোই নয়, নতুন জোটে থাকছে সমমনা আরো কয়েকটি রাজনৈতিক দল।

তবে, এতে কিছু যায় আসে না বলে মনে করে বিএনপি। আগামীর আন্দোলনে এর কোনো প্রভাবও পড়বে না বলে মনে করেন নেতাদের অনেকে।

২০ দলীয় জোটে ভাঙন ধরাতে এসব সরকারের একটি অপকৌশল বলেও মনে করেন বিএনপির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ