ঢাকা: দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ গ্রাহকরা ঈদ-উল-আযহা উপলক্ষে কেনাকাটার মূল্য বিকাশ এর মাধ্যমে পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন।
দেশের প্রথম সারির ফ্যাশন প্রতিষ্ঠান আড়ং, ইয়োলো, ক্যাটস আই, ওটু, কে ক্র্যাফট, লোটো এবং মনসুন রেইন, সুপারশপ আগোরা, স্বপ্ন এবং মীনাবাজার, অনলাইন বাস টিকেটিং ওয়েবপোর্টাল সহজ ডটকম এবং বাসবিডি ডটকমের মাধ্যমে বাস টিকেটের মূল্য বিকাশ দিয়ে পরিশোধ করলেই এই অফারটি উপভোগ করা যাবে।
২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ঈদ উল আযহার দিন পর্যন্ত। বিকাশ দিয়ে কেনাকাটায় অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী কর্ম দিবসের মধ্যেই তার বিকাশ ওয়ালেটে ক্যাশ ব্যাক অ্যামাউন্ট জমা হবে। এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন বিকাশ এর ওয়েবসাইট www.bkash.com।
বর্তমানে দোকানে কেনাকাটা, রেস্টুরেন্ট, হোটেল সহ নানা প্রতিষ্ঠানে ব্যপকভাবে বিকাশ এর মাধ্যমে মূল্য পরিশোধ করা যাচ্ছে।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে সেবা দেয়ার লক্ষ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে চলেছে। বিকাশ-ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।