সিসি নিউজ: সৈয়দপুরের পল্লীতে আসমা (ছদ্মনাম) নামের এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আসমা নিজে বাদী হয়ে আদালতে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
সূত্র মতে, উপজেলা কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দক্ষিণ সোনাখূলী গ্রামের বানিয়াপাড়ার এমদাদুল হকের পালিত কন্যা আসমা। গত ৩০ আগষ্ট রাতে আসমার ঘরে পূর্বে থেকে লুকিয়ে থাকে একই গ্রামের শাহ আলমের পুত্র কলেজ ছাত্র নাজমুল। রাতে আসমা নিজ ঘরে ঘুমাতে গেলে বখাটে নাজমুল জোরপূর্বক তাঁর শ্লীলতাহানী ঘটায়। এ সময় আসমার চিৎিকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে হাতেনাতে নাজমুলকে আটক করে তাঁর অভিভাবককে জানায়। প্রতিবেশীরা সারা রাত নাজমুলকে আটকে রেখে ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরীকে খবর দেয়। কিন্তু সকালে চেয়ারম্যান তিনি আসার আগেই কৌশলে নাজমুল পালিয়ে যায়। এরপর শালিসী বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার নামে নাজমুলের পরিবার তালবাহানায় সময়ক্ষেপণ করে এবং উল্টো ছাত্রীটির পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
পরবর্তীতে শ্লীলতাহানীর বিচার চেয়ে গত ৮ সেপ্টেম্বর আসমা নিজে বাদী হয়ে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে একটি মামলা দায়ের করেন।