• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আলমগীর মজুমদারকে ‘দালাল’ বললেন গোলাম মোর্তুজা

image_99615_0ঢাকা: দল থেকে বহিষ্কৃত মহাসচিব আলমগীর মজুমদারকে সরকারের দালাল বলে আখ্যা দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা।
তিনি জানান, এনডিপি বিএনপি জোটে আছে। আগামী দিনেও আন্দোলন সংগ্রামে থাকবে। যারা চলে গেছে তারা ভুল বুঝতে পেরে যদি কখনো  দলে ফিরতে চায় তাহলে পরবর্তী সময়ে দলীয় ফোরামে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার দুপুরে রাজধানীর পল্টনের বক্সকালভার্ট রোডে এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত শনিবার ন্যাশনাল ডেমোক্রেসি পার্টির (এনডিপি) র মহাসচিব দলের চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজাকে বহিষ্কার করা হয়েছে দাবি করে নিজেকে চেয়ারম্যান দাবি করে সংবাদ সম্মেলনন করেন। এসময় তিনি ২০ দলের প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে পাঁচ দফা দাবি তুলে ধরে তিনদিনের আলটিমেটাম দেন। অন্যথায় জোট ছাড়ার হুমকিও দেন।
খালেদা জিয়া মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে বলেছেন, “জোট ভাঙবে  না, আরো শক্তিশালী হবে।”
গোলাম মোর্তুজা বলেন, “জোট ভাঙার ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো চলছে। তবে কোনো ষড়যন্ত্রই জোট ভাঙতে পারবে না।”
তিনি বলেন, “জোটে ছিলাম, আছি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভবিষ্যতেও থাকবো। যারা চলে গেছে তারা সরকারের দালাল।”
তিনি আরো বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী কোনো দলের মহাসচিব কখনো চেয়ারম্যানকে বহিষ্কার করতে পারেন না। বরং দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আমিই আলমগীর মজুমদারকে দল থেকে বহিষ্কার করেছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ