• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ছাত্র রাশিক ও সুজার ছাত্রত্ব বাতিলের দাবি

pic-m=1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাশিক ও সুজার ছাত্রত্ব বাতিলের দাবী জানিয়েছে ইনস্টিটিউটের সাধারণ ছাত্ররা। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে। গতকাল বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবী জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইনস্টিটিউটের ছাত্র মোঃ এস আই শাওন বলেন, ইনস্টিটিউটের ছাত্র রাশিক ও সুজা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজ করে আসছিল। তারা সামান্য কিছু হলেই কলেজের নিরিহ ছাত্রদের মারধর করে, মোবাইল ও টাকা-পয়সা কেড়ে নেয়। কলেজকে তারা নেশার রাজত্বে পরিণত করেছে। সন্ধ্যা হলে তারা আমিনুল হোস্টেলের ছাদে গাঁজার আসর বসায়। হোস্টেলে ফেনসিডিল নিয়ে এসে রাখে এবং পান করে। শিক্ষকসহ অন্য যে কেউ প্রতিবাদ করলে তারা তাকে লাঞ্চিত করে। এ কারণে কেউ  প্রতিবাদ করার সাহস পায় না। ইতোমধ্যে তাদের হাতে বেশ কয়েকজন শিক্ষক লাঞ্চিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো জানায়, র‌্যাক দিতে গিয়ে বাধা দেয়ার সময় আব্দুস সালাম নামে এক শিক্ষককে রুমের ভিতর এক ঘন্টা আটকিয়ে রাখে। রাশিক ও সাজু  ইনস্টিটিউট হোস্টেলে সিট বরাদ্দের জন্য প্রতি ছাত্র থেকে ৩ হাজার টাকা নিয়ে হোস্টেলে সিট দিত। তাদের অত্যাচারে সাধারণ ছাত্ররা অসহায় হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে রাশিক ও সাজুর ছাত্রত্ব বাতিলের জন্য ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। এছাড়া রাশিক ও সুজার নেতৃত্বে ইনস্টিটিউটের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় জেলা ছাত্রলীগকে তারা ধন্যবাদ জানিয়েছেন। এই কমিটির বিলুপ্ত করায় সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে শান্তি ফিরে এসেছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের ছাত্র হাবিব, শুভ, পারভেজ, সুজন, মিনার, মোজাম্মেল, নুরু, সাঈদ, রাজু, লিটন, দবিরুল, রাব্বি, শামিম, মশিউরসহ বিভিন্ন বিভাগ ও সেমিস্টারের শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ