• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুশফিকের গায়ে হলুদ অনুষ্ঠিত

image_99679_0সিসি নিউজ: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের গায়ে হলুদ অনুষ্ঠান হয়ে গেল। বুধবার রাত আটটায় বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে শুরু হয় মুশফিক-মন্ডির গায়ে হলুদ।

অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের কিছু সদস্য ও মুশফিক-মন্ডির পরিবারের লোকজন অংশ নেন।

মুশফিকের গায়ে হলুদের খবর ও ছবি সংগ্রহ করতে বুধবার বৃষ্টিভেজা সন্ধ্যায় ফ্যালকন কনভেনশন সেন্টারে গিয়ে হতাশ হন গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের ছবি না তোলার জন্য তাদের অনুরোধ করা হয় মুশফিকের পরিবারের পক্ষ থেকে।

মুশফিকের পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়, গায়ে হলুদ অনুষ্ঠানটি একান্তই ঘরোয়া পরিবেশে করার পরিকল্পনা তাদের। তাই পরিবারের বাইরে কাউকে দাওয়াত করা হয়নি।  অনুষ্ঠানে প্রবেশও সংরক্ষিত।

গত বছর অক্টোবর মাসে জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা মন্ডির সঙ্গে আংটি বদল করেন অধিনায়ক মুশফিক। বৃহস্পতিবার এই জুটির বিবাহ অনুষ্ঠান হবে বেইলি রোডের অফিসার্স ক্লাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ