• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ

image_99672_0রংপুর:  বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ যাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নাম ভাঙাতে না পারে সেজন্য এরশাদের প্রতি আহ্বান জানিয়েছে রংপুর জাতীয় শ্রমিক পার্টির একাংশ।

বুধবার রাতে রওশনকে দল থেকে অপসারণেরর দাবিতে বিক্ষোভ ও তার কুশপুত্তলিকা দাহ শেষে সমাবেশে তারা এরশাদের কাছে এই আহ্বান জানান।

রাত ৮টার দিকে রংপুর জাতীয় শ্রমিক পার্টির একাংশের নেতা তোফাজ্জল হোসেন তোফার নেতৃত্বে নেতাকর্মীরা মহানগরীর লালবাগ ও রেলওয়ে স্টেশন এলাকায় রওশন এরশাদকে পার্টি থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করে। মিছিলে রওশনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে সমাবেশে বক্তারা বলেন, রওশন এরশাদ জাতীয় পার্টিকে ভাঙার ষড়যন্ত্র করছে। তাকে অবিলম্বে পার্টি থেকে অপসারণ করতে হবে। নইলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় বক্তারা এরশাদের উদ্দেশ্যে বলেন, স্যার আপনার কাছে অনুরোধ রওশন এরশাদ যেন আপনার নাম ভাঙাতে না পারে। আপনি মনোবল ঠিক রাখবেন।

এ সময় বক্তারা রংপুরবাসী ও এরশাদভক্তদেরকেও রওশন এরশাদ যেন এরশাদের নাম ভাঙাতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার জানান, নেতাকর্মীরা এরশাদের জন্য সুসংগঠিত হচ্ছে। তারা তাদের দীর্ঘক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমি নেতাকর্মীদের সংযত আচরণ করার নির্দেশ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ