ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষককের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে তাঁরা উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ রাস্তায় প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে কাচারী মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ইয়াছমিন, মনিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হোসেন,শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ। প্রঙ্গত, গত ১৩ সেপ্টম্বর ফুলবাড়ী উপজেলার চর বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারাী শিক্ষক নুর মিয়া সকালে নিজ কর্মস্থলে আসার সময় চরবড়ই গ্রামের বাংলা বাজার এলাকায় পৌছামাত্র ওই এলাকার কিছু সন্ত্রাসী তাকে আক্রমন করে মারাত্বক জখম করে। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এখনো তার অস্থা আশঙকা জনক।