জীবন জীবনের জন্য
জীবন জীবনের জন্য
মানুষ মানুষের জন্য
একটু দয়া, স্নেহ, ভালবাসা
কেন দিতে পারে না
বুঝি না?
ছিন্ন মলিন আভরণে
লুকিয়ে থাকা শীর্ণকায় দেহ
চোখ দুটি কোটরে বসা
পড়ে থাকে ফুটপাতে
নয়তো বা রেলওয়ে স্টেমনে
পেটে অন্ন নেই
নরম বিছানা তো দূরে থাকুক
মাথার ওপর ছাদ যেন নীল আকাশ।
পক্ষান্তরে বিত্তবানের আতস বাজিতে
হাওয়া হয়ে যায় কত অর্থ
হাওয়া হয়ে যায় কত অর্থ
বিধাতার অপার মহিমা তো
বোঝা দায়!
এর পরেও একটু আশ্বস্ত হই
এই ভেবে
সকলের সম্মিলিত প্রচেষ্টাই কি পারে না
এদের করতে একটু ধণ্য।
স্বদেশ
জন্ম আমার ধণ্য হলো মাগো
জন্মেছি এই দেশে
জন্ম আমার ধণ্য হলো
তোমায় ভালবেসে।
উর্বর মাটি তোমার
শষ্য দানায় পূর্ণ
তোমার জলে তৃষ্ণা মেটাই
তাই তো মোরা ধণ্য।
যে দিকে তাকাই তোমার রুপে
মন যে বরে যায়
রুপের রানী তাই তো তুমি
বলে যে সবাই।
সারা বিশ্বে তোমার রুপের
নাই তুলনা নাই
চির নিদ্রায় মায়িত হলে
দিও মোরে ঠাঁই।
প্রধান শিক্ষক, হাসিমপুর সর: প্রা: বিদ্যালয়, খানসামা।