• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতার প্রথম রাউন্ড সম্পন্ন

nilphamari Mapসিসি নিউজ: ব্র্যাক শিক্ষা কর্মসুচী-পেইস আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতার প্রথম রাউন্ড শুক্রবার শেষ হয়েছে। উপজেলা পর্যায়ে নীলফামারী সদরে শিক্ষক ও শিক্ষার্থীর তিনটি করে দল দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়।
নির্বাচিত ছয়টি দলের মধ্যে শিক্ষার্থী পর্যায়ে রয়েছে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, বাবড়িঝাড় উচ্চ বিদ্যালয় ও কুন্দপুকুর উচ্চ বিদ্যালয় এবং শিক্ষক পর্যায়ে নির্বাচিতরা হলো কচুয়া চৌরঙ্গি সেবা স্কুল এ্যান্ড কলেজ, কুন্দপুকুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়।
গত তিনদিনে নীলফামারী শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, নগর দারোয়ানী স্কুল এ্যান্ড কলেজ এবং পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার প্রথম রাউন্ডের শেষ দিনে পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক নীলফামারী জেলা প্রতিনিধি রইস উদ্দিন, ব্র্যাক শিক্ষা কর্মসুচীর জেলা ব্যবস্থাপক আব্দুল মজিদ ও প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
ব্র্যাক শিক্ষা কর্মসুচীর-পেইস’র জেলা ব্যবস্থাপক আব্দুল মজিদ জানান, ‘বাংলা মাধ্যমের চেয়ে ইংরেজী মাধ্যমের শিক্ষার গুরত্ব বেশী’ শীর্ষক বিষয়ে শিক্ষার্থী এবং ‘দারিদ্র বিমোচন নয়, পরিবেশ রক্ষাই হবে এই শতকের প্রধান চ্যালেঞ্জ’ বিষয়ে শিক্ষকরা অংশগ্রহণ করেন। নীলফামারী সরকারী কলেজের শিক্ষক, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা পর্যায়ের একজন সাংবাদিক মডারেটর, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনদিনের বিতর্ক প্রতিযোগীতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ