• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর হাসপাতালে চিকিৎসক নিয়োগ দেয়ার দাবীতে মানববন্ধন

Manabbandhan pic 26-9-2014দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়ার দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শুক্রবার সকালে হাসপাতালে সামনের রাস্তায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি কানিজ রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২৫০ শয্যার দিনাজপুর জেনারেল হাসপাতালের গাইনী বিভাগ, সার্জারী বিভাগ, অর্থো সার্জারী বিভাগ, মেডিসেন বিভাগ, প্যাথলজি বিভাগ, ইএনটি বিভাগসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে এ অঞ্চলের অসহায় মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা দ্রুত সকল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়ার দাবী জানান।
মানববন্ধন চলাকালে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পদক ডা. মারুফা বেগম, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারুল, প্রশিক্ষন-গবেষনা ও পাঠাগাড় সম্পাদক রুবি আফরোজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ