• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় অরুণাচল প্রদেশ

111সিসি নিউজ : বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশ ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে রাজ্য সরকার। এ জন্য রাজ্যটির প্রকৃতিক সম্পদের পাশাপাশি জলবিদ্যুৎ,পর্য়টন ও কৃষি ক্ষেত্রে চুক্তিতে আগ্রহী অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি।

রাজ্যটির রাজধানী ইটানগরে এক ভারতে নিযুক্ত হাইকমিশনার তারিক এ করিমের সঙ্গে গত শুক্রবার সাক্ষাতে মুখ্যমন্ত্রী নাবাম টুকি এ আগ্রহ প্রকাশ করেছেন।  এ ছাড়াও অরুণাচল প্রদেশের রাজ্যপাল লে. নির্ভয়া শর্মা তারিক এ করিমের কাছে বাংলাদেশে ও অরুণাচলে মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর আগ্রহও দেখিয়েছেন। বৈঠকের পর হাই কমিশনার তারিক এ করিম সাংবাদিকদের এ বিষয়ে বিফ্রিং করেন।

এ সময় হাই কমিশনার তারিক এ করিম বলেন, “ব্রহ্মপুত্র নদের সঙ্গে সম্পৃক্ত প্রকল্পগুলোকে কাজে লাগানোর মাধ্যমে  বাংলাদেশ ও অরুণাচল প্রদেশের মধ্যে সম্পর্ক উন্নত করা যায়।  নৌপথ ও সড়ক পথের উন্নয়ন ঘটলে পর্য়টনসহ ব্যবসা-বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে।”

তিনি ব্রহ্মপুত্র নদে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত করার অনুরোধ জানিয়ে বলেছেন, “প্রকল্পটি শুরু হলে বাংলাদেশেও এর সঙ্গে যুক্ত হবে। এ প্রকল্পটি থেকে বিদ্যুৎ নেবে বাংলাদেশ।”

রাজ্যপাল লে. নির্ভয়া শর্মা ও মুখ্যমন্ত্রী নাবাম টুকির সঙ্গে হাইকমিশনারের বৈঠকের সময় উপস্থিত ছিলেন  রাজ্যটির নগরোন্নয়ন ও পর্যটন মন্ত্রী পেমা খাণ্ডু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান সচিব ধর্মেন্দ্র শর্মা এবং মুখ্যমন্ত্রীর কমিশনার থাজম তালোহ। সূত্র: দৈনিক যুগশঙ্খ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ